মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, রাত ১১:৫৩
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

অজ্ঞান পা‌র্টির খপ্পরে পরে ৩ রাত লঞ্চে প্রকৌশলী !

ডেস্করিপোর্ট  অজ্ঞান পা‌র্টির খপ্পরে পরে এক প্রকৌশলী তিন রাত ঢাকা ব‌রিশাল নৌ রু‌টের মানামী ল‌ঞ্চে অচেতন অবস্থায় থাকার খবর পাওয়া গে‌ছে।

শ‌নিবার ভোর রাতে অচেতন অবস্থায় মো. আল আমিন না‌মে ওই প্রকৌশলী‌কে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের মে‌ডি‌সিন ইউনিটে ভ‌র্তি করা হয়।

আল আমিন পটুয়াখালীর গলা‌চিপার ডাকুয়া এলাকার আব্দুল বা‌রে‌কের ছে‌লে। তিনি ময়মন‌সিংহ এলাকার আরিফ কোম্পানি‌তে প্রকৌশলী প‌দে কর্মরত।

আল আমিনের স্ত্রী কামরুন্নাহার ব‌লেন, বৃহস্প‌তিবার ময়মন‌সিংহ থে‌কে ঢাকা এসে ব‌রিশা‌লের ল‌ঞ্চে ওঠে আল আমিন। সর্বশেষ শনিবার রাত ১০টায় লঞ্চ থে‌কেই কথা হয় তার সঙ্গে। এরপর থে‌কেই যোগা‌যোগ ছি‌ল না। শ‌নিবার আমি থানায় জি‌ডি করার প্রস্তু‌তিও নি‌য়ে‌ছিলাম। এরপর এক যাত্রী আমা‌কে ফোন ক‌রে আল আমি‌নের কথা জানা‌লে আমি আমার ভাইদের লঞ্চঘাট যে‌তে ব‌লি।

তিনি বলেন, রাত ১২টার দি‌কে মানামী ল‌ঞ্চ ব‌রিশাল লঞ্চ ঘাট আস‌লে মেয়‌রের লোকজন আল আমিন‌কে অচেতন অবস্থায় লঞ্চ থে‌কে না‌মি‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে। তার সঙ্গে থাকা ৫৫ হাজার টাকা, নতুন জামা কাপড় ও একটি মোবাইল ফোন নি‌য়ে গে‌ছে‌।

তিনি অভিযোগ করেন, একটা ল‌ঞ্চের ডে‌কে একজন যাত্রী তিন রাত ছি‌ল, আর সেটা ল‌ঞ্চের কেউ খেয়াল কর‌লো না, এটা হ‌তে পা‌রে না। ল‌ঞ্চের লোকজনও জ‌ড়িত অজ্ঞান পা‌র্টির সঙ্গে।

ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের মে‌ডি‌সিন ইউনিটের সহকা‌রী রে‌জিস্ট্রার শামসু‌দ্দোহা তৌ‌হিদ ব‌লেন, অচেতন অবস্থায় ওই রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছে। তার জ্ঞান ফে‌রে‌নি এখনো। চি‌কিৎসা চল‌ছে। চি‌কিৎসায় দে‌রি হ‌লে তার অনেক বড় সমস্যা হ‌তে পার‌তো।

মানামী ল‌ঞ্চের ব‌রিশাল অফিস ম‌্যা‌নেজার রে‌জোয়ান হো‌সেন লিপন ব‌লেন, আমরা এই ধরনের কো‌নো বিষয় জা‌নি না।

বিআইড‌ব্লিউ‌টিএর যুগ্ম প‌রিচালক ও ব‌রিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান ব‌লেন, শ‌নিবার রা‌তে এক যাত্রী‌কে অচেতন অবস্থায় মেয়র সা‌দিক আব্দুল্লাহর লোকজন মানামী লঞ্চ থে‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে‌ছে। একটা ল‌ঞ্চে একজন যাত্রী তিন রাত ও দুই দিন ছি‌ল, আর সেটা ল‌ঞ্চের স্টাফরা খেয়াল ক‌রে‌নি, এটা হ‌তে পা‌রে না। লঞ্চ কর্তৃপ‌ক্ষের সঙ্গে কথা ব‌লে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ কর‌বো।