মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:২৫
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতুতে পৌনে ১২ কোটি টাকা টোল আদায়

ডেস্করিপোর্ট  ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু দিয়ে গত চারদিনে এক লাখ ৫৩ হাজার ৩২৭টি যানবাহন পারাপার হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের এসব যানবাহন পারাপার হয়। এর ফলে টোল আদায় হয়েছে ১১ কোটি ৭০ লাখ ২০ হাজার ৭৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে ৩৪ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছে। এর ফলে টোল আদায় হয়েছে দুই কোটি ৫৯ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। ঢাকাগামী ১০ হাজার ৩০টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ৭৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। উত্তরবঙ্গগামী ২৪ হাজার ১০৭টি যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় এক কোটি ৮১ লাখ ৫১ হাজার ৩০০ টাকা।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৩৩ হাজার ৭৩৪টি যানবাহন পারাপার হয়, টোল আদায় হয় দুই কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০০ টাকা। এদিন ঢাকাগামী ১৪ হাজার ৮২৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ৩৮ লাখ ৪৩ হাজার ৫৫০ টাকা। উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৯০৭টি যানবাহন যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ৯৫০ টাকা।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪২ হাজার ১৯৯টি যানবাহন পারাপার হয়; টোল আদায় হয় তিন কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা। এদিন সেতু কর্তৃপক্ষ টোল আদায়ে নতুন রেকর্ড অর্জন করেছিল। এ সময় উত্তরবঙ্গগামী ২৫ হাজার ৭৮১টি যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় এক কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০ টাকা। ঢাকাগামী ১৬ হাজার ৪১৮টি যানবাহন যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৯৫০ টাকা।

অন্যদিকে শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে ৪৩ হাজার ২৫৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় তিন কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা। ঢাকাগামী ১৬ হাজার ২৫৪টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ৩০ লাখ ২৪ হাজার ২৫০ টাকা। উত্তরবঙ্গগামী ২৬ হাজার ৯৬৮টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ২০০ টাকা।

দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক রাজধানী ঢাকার সঙ্গে সড়ক পথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগ মাধ্যম। ঈদের সময় ঘরমুখো মানুষের যানবাহনের ভিড়ে এই মহাসড়কে সৃষ্টি হয় যানজটের। তবে এবার জনগণ নির্বিঘ্নে যানজটমুক্ত পরিবেশে ঘরে ফিরতে পারছে। এ সড়ক দিয়ে অন্তত ২৩ থেকে ২৪টি জেলার যানবাহন চলাচল করে।

বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পি বলেন, ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু দিয়ে গড়ে ৩৫ থেকে ৩৭ হাজার যানবাহন পারাপার হয়। তবে গত বছর সর্বোচ্চ একদিনে ৫২ হাজার যানবাহন পারাপার হয়েছিল। স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ২০ থেকে ২১ হাজার যানবাহন সেতু পারাপার হয়। প্রতিবছর ঈদে এ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ যাতায়াত করেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ৯টি বুথ দিয়ে টোল আদায় ও পশ্চিম পাড়ে ৯টি বুথ দিয়ে যানবাহন চলাচল করছে। টোল প্লাজা সার্বক্ষণিক সচল রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। গত চারদিনে টোল আদায় হয়েছে ১১ কোটি ৭০ লাখ ২০ হাজার ৭৫০ টাকা।