মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৪
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

মিরসরাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২ যাত্রীর মৃত্যু

ডেস্করিপোর্ট  মিরসরাইয়ে স্বাধীন বাংলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের (সড়ক বিভাজক) ওপর উঠে উল্টে গেছে। এতে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৮ যাত্রী গুরুতর আহত হয়েছে।

বুধবার (০৪ মে) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লাইনের উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানোরা হলেন, কুমিল্লা জেলার রায়পুরের হুমায়ুন কবিরের ছেলে মো. ফয়সাল (২২), চট্টগ্রাম জেলার পটিয়ার স্বপন আচার্য্যরে ছেলে শান্ত আচার্য্য (২৩)।

আহত ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মো. মোস্তফা (৫৫), হুমায়ুন কবির (৫০), রুপ্না আচার্য্য (৪০)।

আহতরা হলেন, মো. মোস্তফাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত শান্ত আচার্য্য আহত রুপ্না আচার্য্যের ছেলে।

কুমিল্লা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই (উপ-পরিদর্শক) বিপ্লব চন্দ্র নাহা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা স্বাধীন বাংলা নামের একটি বাস কমলদহ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আইলেন্ডের (সড়ক বিভাজক) উপর উল্টে যায়। বাসটি চট্টগ্রাম থেকে লক্ষীপুর জেলার রামগঞ্জ যাচ্ছিলো।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। পরে আহত অবস্থায় প্রায় ৮ জন যাত্রীকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন।