রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:২০
শিরোনাম :
রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

অসুস্থ মাকে দেখতে হেলিকপ্টার যোগে ছুটে এলেন ড. আবদুল ওয়াদুদ

ডেস্করিপোর্ট  হাজারো ব্যাস্ততার মাঝে মায়ের কাছে থাকতে না পারলেও মায়ের অসুস্থতার কথা শুনে চিকিৎসক সহ হেলিকপ্টার যোগে ঢাকা থেকে ভান্ডারিয়ায় ছুটে এলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ও ফিকামলি তত্বের জনক ড.আবদুল ওয়াদুদ।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ঢাকা থেকে ভান্ডারিয়া বিহারী হাইস্কুল মাঠে অবতরন করেন।

এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্য বলেন,মা মাটি ও সাধারন জনগনের কল্যানে নিজেকে বিলিয়ে দেয়ার লক্ষ্যে আমি কাজ করছি।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এর আগে ভান্ডারিয়া বিহারী হাইস্কুল মাঠে অবতরনের সময় তাকে অভ্যর্থনা জানান,ভান্ডারিয়া উপজেলা ভাইসচেয়ারম্যান মশিউর রহমান মৃধা ড.আবদুল ওয়াদুদ এর রাজনৈতিক উপদেষ্টা অধ্যক্ষ আবুল বাশার বাদশা, বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম ও স্থানীয় নেতৃবৃন্দ।

ড.আবদুল ওয়াদুদের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ ডাক্তার আবু কামরান রাহুল, ডাক্তার আনোয়ার হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগ এর বিশিষ্ট নেতা নজরুল ইসলাম বাবুল, ওয়ার্ল্ড ফুটবলার্স ফোরামের জেনারেল সেক্রেটারি জননন্দিত ফুটবলার কায়সার হামিদ।

এ সময় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন,ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুম বিল্লাহ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ।