মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৪৯
শিরোনাম :
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

দক্ষিণাঞ্চলের পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত

ডেস্করিপোর্ট  বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘূর্ণিঝড় অশনি চলে গেলেও এর প্রভাব থেকে যাওয়ায় ধারাবাহিকভাবে নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম। তিনি জানান, বর্ষা মৌসুমে বিভাগের মোট ২৩ টি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয়। তবে বর্তমানে গুরুত্বপূর্ণ ৯টি নদীর পানি পর্যবেক্ষণ করা হচ্ছে। এরমধ্যে বিগত ২৪ ঘন্টায় পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বিভাগের নিম্নাঞ্চল অনেক এলাকায় তলিয়ে গেছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার (প্রকৌশল) আহসান আলম জানান, বরিশালের কীর্তনখোলা নদী, ঝালকাঠির বিশখালী, মির্জাগঞ্জের বুড়িশ্বর, পিরোজপুরের বলেশ্বর নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে ভোলা খেয়াঘাট এলাকার তেঁতুলিয়া নদীর পানি ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দৌলতখান উপজেলার সুরমা ও মেঘনা নদীর পানি তিন সেন্টিমিটার ওপর দিয়ে, তজুমদ্দিন উপজেলার সুরমা ও মেঘনা নদীর পানি ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে, বরগুনা জেলার বিশখালী নদীর পানি ৭ সেন্টিমিটার ওপর দিয়ে, পাথরঘাটা উপজেলার বিশখালী নদীর পানি ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বিপৎসীমার নিচে নেমে গেলে এইসব এলাকায় নদী ভাঙনের দেখা দিবে বলে আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড।