মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:২৭
শিরোনাম :
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

তীব্র পানির স্রোতে ভোলা-চরফ্যাশন সড়কে ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

ডেস্করিপোর্ট  তীব্র পানির স্রোতে ভোলার লালমোহনের ডাওরী বাজারের নির্মাণাধীন ব্রীজের বিকল্প ব্রিজ ভেঙে যাওয়ায় ভোলা-চরফ্যাশন আন্তঃজেলা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এসময় মালামালসহ ব্রিজের উপরে থাকা একটি ট্রাক খালে পড়ে যায় তবে কোন হতাহত না হলেও ভোলা-চরফ্যাশন রুটের সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ১০ টায় লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক সকাল সাড়ে ১০ টার দিকে ডাওরী বাজার বেইলি ব্রিজ অতিক্রম করতে ব্রিজে ওঠে। এসময় এ সময় পানির তীব্র স্রোত থাকায় ব্রিজটি মাঝখান দিয়ে ভেঙ্গে আরো যানবাহনসহ খালে পড়ে যায়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা ভেঙ্গে পরা ব্রিজে থাকা যানবাহন ও যাত্রীদের উদ্ধার করেন। যাত্রীরা রয়েছে চরম দুর্ভোগের মধ্যে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, ব্রিজ ভেঙ্গে ট্রাকসক অটো রিকশা খালে পড়েছে। এতে কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে সকল যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা সড়ক বিভাগের কতৃপক্ষকে অবহেলিত করেছি। তারা অতিদ্রুত এর সমাধান করবেন বলে আস্বস্ত করেছেন।

উল্লেখ্য, জেলা সদর থেকে চরফ্যাসনের বাবুরহাট পর্যন্ত ৯৪ কিলোমিটার দৈর্ঘ্যের আন্তমহাসড়কের বর্তমান প্রস্থ ১৮ ফুট। এটি ৩০ ফুটে উন্নীত করা হচ্ছে। সড়ক উন্নয়নের সাথে খালে বাঁধদিয়ে ৪টি সেতু ও ৪৩টি কালভার্ট ভেঙে নতুন করে নির্মাণ হচ্ছে। যানবাহন ও মানুষ চলাচলের জন্য পাশ দিয়ে বাইপাশ ব্রিজটি নির্মাণ করা হয়।