মঙ্গলবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:২৪
শিরোনাম :
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

দেশে গরম আরও বাড়বে

ডেস্করিপোর্ট  বাতাসে আর্দ্রতার পরিমাণ কম হওয়ায় গরম কিছুটা অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বৃষ্টিপাতে দেশজুড়ে গরম কমেছিল। এর পর টানা গরম। দেশের সর্বত্র এ অবস্থা হতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, সারা দেশেই গরম কিছুটা বাড়বে। আজ বৃষ্টির পরিমাণও কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল, কিন্তু বৃষ্টি হয়নি। সামান্য বৃষ্টি হয়েছে গাজীপুরে। বুধবারও রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টির বিষয়টি নির্ভর করছে উত্তরের মেঘমালার ওপর।

দেশের উত্তরপ্রান্তে বড় মেঘমালা সৃষ্টি হলেই কেবল রাজধানীবাসী বৃষ্টির আশা করতে পারে। তবে সেই আশা কম বলেই জানিয়েছেন বজলুর রশীদ।

তিনি বলেন, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকলে গরম বেশি অনুভূত হয়। এটি গড়ে প্রায় ৭০ শতাংশ এখন। রাজধানীতে বুধবা সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৫০ শতাংশ, তা বেড়ে ৬০-৭০ শতাংশ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।