সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫২
শিরোনাম :
বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত

হবিগঞ্জে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

ডেস্করিপোর্ট  হবিগঞ্জের আজমিরীগঞ্জ থেকে পাচারকালে চার হাজার ৫৭৩ লিটার ভোজ্যতেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার লাল মিয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুদকৃত এসব ভোজ্যতেল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার শফিকুল ইসলাম জানান, আমরা গোপন তথ্যের মাধ্যমে খবর পাই যে লাল মিয়া বাজার থেকে মজুদকৃত ভোজ্যতেলের একটি চালান পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে সুমন রায়ের ব্যবসা প্রতিষ্ঠানের একটি গুদাম থেকে ৬৬৫ লিটার সয়াবিন ও এক হাজার ২৪৮ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়।

পরে তা চার লাখ ৭৩ হাজার ৪০০ টাকায় নিলামে বিক্রি করা হয়। এ ছাড়া দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। টাকা পরিশোধ করলে তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করে আজমিরীগঞ্জ থানার একদল পুলিশ।