সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৪০
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

নেত্রকোনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

ডেস্করিপোর্ট  নেত্রকোণার সদর উপজেলার চল্লিশা এলাকায় গ্রামীন ব্যাংকের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১০ জন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে নেত্রকোণা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের নান্দাইল এলাকার বাসচালক সবুজ মিয়া ও সুনামগঞ্জের ধর্মপাশার বাসের হেলপার সোহেল মিয়া। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের হাটহাজারি থেকে আসা শাহ পরাণ পরিবহণের একটি বাস নেত্রকোণার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত থেকে আসা নেত্রকোনার বার হাট্টা থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। এ সময় আহত হয়েছেন প্রায় ১০ জন।

নেত্রকোণা সদর থানার এসআই জাহিদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।