শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৪৩
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে দিতে হবে বাড়তি কর

ডেস্করিপোর্ট  ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে ৫ কোটি টাকার বেশি ব্যাংকে জমা হলে বাড়তি কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা । ফলে বছরের যেকোনো সময় কারো ব্যাংক হিসাবে ৫ কোটি টাকা জমা হলে ৫০ হাজার টাকা আবগারি শুল্ক কাটা হবে।

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বর্তমানে ৫ কোটি টাকার ঊর্ধ্বে ব্যাংক স্থিতির ওপর ৪০ হাজার টাকা আবগারি শুল্ক প্রযোজ্য রয়েছে। এখন ৫ কোটি টাকার ঊর্ধ্বে ব্যাংক স্থিতির ওপর ৫০ হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি। এর আগে ৫ কোটি ব্যাংকে কোটি টাকার স্থিতির জন্য আবগারি শুল্ক ছিল ৪০ হাজার টাকা।

অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য শুরুঅর্থমন্ত্রীর বাজেট বক্তব্য শুরু
বৃহস্পতিবার (৯ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাজেট পেশের অনুমতি দিলে অর্থমন্ত্রী তার বক্তৃতা শুরু করেন। এটি অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের চতুর্থ বাজেট উপস্থাপন।

আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং তারও আগে বিএনপি সরকারের অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান সর্বোচ্চ ১২টি করে মোট ২৪টি বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন।