শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:২৯
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

দ্বন্দ্ব ভুলে মিশরে গেলেন কাতারের আমির

অনলাইন ডেস্ক  মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি শুক্রবার সরকারি সফরে মিশর গেছেন।

নিজেদের মধ্যে থাকা দ্বন্দ্ব ভুলে এক হতে মিশরে গেছেন কাতার আমির। তিনি দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সঙ্গে সাক্ষাৎ করবেন।

শেখ তামিম বিন হামাদ আল-থানি সর্বশেষ ২০১৫ সালে মিশরে এসেছিলেন।

এর কিছুদিন পর সৌদি আরবের সঙ্গে কাতারের সম্পর্ক বেশ খারাপ হয়ে যায়।

এরপর ২০১৭ সালে সৌদি আরবের সঙ্গে মিলে কাতারকে বয়কট এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মিশর। সৌদি আরব ও মিশরের সঙ্গে সে সময় যোগ দিয়েছিল আরব আমিরাত এবং বাহরাইন।

তাদের দাবি ছিল কাতার জঙ্গিবাদকে মদদ দেয়। তবে সেই দাবি সবসময় প্রত্যাখান করেছে দেশটি।

বয়কট ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কারণে তাদের মধ্যে থাকা সম্পর্ক তলানিতে নামে। শুরু হয় বিভিন্ন আঞ্চলিক বিরোধ।

এখন সেগুলো মিটিয়ে এক হতে চাচ্ছে দেশগুলো।

২০২১ সালের শুরুতেই পুনরায় সম্পর্ক স্থাপনের কথা জানায় তারা। এরপরই দেশগুলোর মধ্যে কূটনৈতিক কার্যক্রম শুরু হয়।

কয়েকদিন আগে মিশর সফরে আসেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি দেশটির সঙ্গে ৭.৭ বিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তি করেন। সালমানের সফর শেষেই গেলেন কাতারের আমির।