সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:২৮
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বিশ্বসেরা ট্রান্স সুন্দরী হলেন ফিলিপাইনের রাভিনা

অনলাইন ডেস্ক  ট্রান্সজেন্ডার নারীদের নিয়ে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনাল কুইন ২০২২ জিতলেন ফিলিপাইনের সুন্দরী ফুশিয়া আনে রাভিনা। সম্প্রতি থাইল্যান্ডের পাতায়ায় আয়োজিত কনটেস্টের ফাইনালে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

২৭ বছর বয়সী উদ্যোক্তা রাভিনা ফিলিপাইনের কেবু প্রদেশের বাসিন্দা।

২০০৪ সাল থেকে মিস ইন্টারন্যাশনাল কুইন প্রতিযোগিতার আয়োজন শুরু হয়। পুরুষ হিসেবে জন্ম নিলেও পরবর্তীতে নারীতে রূপান্তরিত ট্রান্স নারীদের নিয়ে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। প্রতি বছর আয়োজন হলেও ২০২১ সালে কোভিড-১৯ মহামারির জন্য কর্তৃপক্ষ প্রতিযোগিতাটি স্থগিত রাখা হয়।

চলতি বছর প্রতিযোগিতার জন্য প্রাইডের মাসকেই বেছে নিয়েছেন আয়োজকরা। এবারের আয়োজনের থিম ছিল ‘প্রাইড টুগেদার’।

এবার প্রতিযোগিতায় রাভিনা ছাড়াও ২৩ প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন কলম্বিয়ার সুন্দরী ইয়েসমিন হিমেনিথ। অন্যদিকে তৃতীয় হয়েছেন ফ্রান্সের আয়লা শ্যানেল।

রাভিনা তৃতীয় ফিলিপিনো হিসেবে এই প্রতিযোগিতার মুকুট মাথায় তুললেন।