বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২১
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

আত্মগোপনে শ্রীলংকার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক  গনবিক্ষোভের মুখে সরকারি বাসভবন ত্যাগ করা লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নৌবাহিনীর একটি জাহাজে আত্মগোপন করেছেন। জাহাজটি বর্তমানে দেশটির সমুদ্রসীমার ভেতরে কোনো একটি এলাকায় রয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, তিনি সামরিক বাহিনীর সদরদপ্তরে আশ্রয় নিয়েছেন; কিন্তু পরে প্রতিরক্ষা বাহিনীর সূত্রের কাছ থেকে তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় বিবিসি।

এদিকে প্রবল গনবিক্ষোভের মুখে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে আগামী ১৩ জুলাই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

তবে নিজ মুখে তাকে এ ঘোষণা দিতে দেখা যায়নি৷ প্রেসিডেন্টের পদত্যাগ করার বিষয়টি জানিয়েছেন দেশটির সংসদের স্পিকার। এছাড়া প্রধানমন্ত্রীর অফিস থেকেও এমন তথ্য জানানো হয়।

চরম আর্থিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় চলতি বছর মার্চ থেকে। শুরু থেকেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তার বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের দাবি করে আসছিলেন বিক্ষোভকারীরা।

প্রবল জনরোষের মুখে গত মে মাসে মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হলেও গোতাবায়া এতদিন নিজের পদে অনড় ছিলেন।

এদিকে বাসভবন ঘেরাও করতে এসে গোতাবায়া রাজাপাকসের আত্মগোপনের সংবাদ জানার পর বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সেখানে প্রবেশ করেন এবং অবস্থান নেন। একই দিন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবনও দখল করেন বিক্ষোভকারীরা, সেই সঙ্গে জ্বালিয়ে দেওয়া হয় তার ব্যক্তিগত বাসভবন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা এই পদত্যাগের ঘোষণার বাস্তবায়ন দেখতে চান। যতক্ষণ তা না ঘটবে, ততক্ষণ পর্যন্ত তারা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে নড়বেন না বলেও জানিয়েছেন তারা।