মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০৭
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় দিনমজুরের মরদেহ উদ্ধার, তৃতীয় স্ত্রী গ্রেফতার

ডেস্করিপোর্ট  পিরােজপুরের মঠবাড়িয়ায় রান্নাঘর থেকে আবু সালেহ (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী কুহিলা বেগমকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) সকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে শনিবার (৩০ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামে রান্নাঘরের মেঝে থেকে আবু সালেহর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত ব্যক্তির প্রথম সংসারের মেয়ে সালমা আক্তার লিপি বাদী হয়ে দুপুরে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা করেন।

নিহত আবু সালেহ উপজেলার সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামের মৃত বারেক সুফির ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মােহাম্মদ ইব্রাহীম জানান, শুক্রবার (২৯ জুলাই) দিনগত রাতের কোনো একসময় স্বামী আবু সালেহর মরদেহ রান্নাঘরে ফেলে রেখে তার তৃতীয় স্ত্রী কুহিলা বেগম আত্মগােপন করেন। পরে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত রয়েছে সে বিষয়ে জানতে কুহিলা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্র জানায়, আবু সালেহ তিন বিয়ে করেন। তৃতীয় স্ত্রী কুহিলা বেগমের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। কিন্তু তার বাড়িটি আলাদা হওয়ায় পরিবারের অন্যরা কেউ সেখানে যেতেন না। শনিবার সকালে রান্নাঘরের মেঝেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে শনিবার রাতে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।