সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৫৭
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশালে গাঁজা গাছ ও ইয়াবাসহ কিশোর-যুবক আটক

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীর ভাটিখানা এলাকা থেকে গাঁজা গাছ ও ইয়াবাসহ এক কিশোর ও যুবককে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

বুধবার (১৯অক্টোবর) রাত ২ টার দিকে নিউ ভাটিখানা এলাকায় কাউনিয়া থানার পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- নিউ ভাটিখানা এলাকার বাসিন্দা মৃত মোঃ জিএম মজিবর রহমানের পুত্র আরিফুর রহমান রিয়াদ (১৬) বিবির পুকুরের পূর্ব পাড় বেলভিউ গলির বাসিন্দা মোঃ আবুল কাশেম তালুকদারের পুত্র মোঃ জামান আজিম তালুকদার (১৯)।

পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২ টার দিকে নিউ ভাটিখানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আরিফুর রহমান রিয়াদ ও জামান আজিম তালুকদারকে গাঁজা গাছ, ৭পিস ইয়াবাও এক পুড়িয়া গাঁজাসহ আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস নাগ। তিনি বলেন,আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।