বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:২৩
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে ইরানও যোগ দিয়েছে : হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক  ইউক্রেনে ড্রোন হামলা চালাতে ইরানি সামরিক বাহিনীর কর্মীরা ক্রিমিয়া থেকে রুশ বাহিনীকে সহায়তা করছে বলে দাবি করেছে হোয়াইট হাউস।

বৃহস্পতিবার এ অভিযোগ তোলেন জন কিরবি। খবর আলজাজিরা, আল অ্যারাবিয়া নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আমরা মূল্যায়ন করে দেখেছি রুশ অধিকৃত ক্রিমিয়ায় ইরানি সামরিক কর্মীরা রয়েছেন এবং ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়াকে সহায়তা করছেন।

মূলত ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাতে মস্কোর বাহিনীকে সাহায্য করছেন ইরানি কর্মীরা।

এ প্রসঙ্গে কিরবি বলেন, ক্রিমিয়ার অবস্থান করা ইরানিরা আদতে প্রশিক্ষক এবং প্রযুক্তি সহায়তা কর্মী। তাদের সহায়তায় রুশ বাহিনী ইউক্রেনীয় অবকাঠামাতো ড্রোন হামলা চালিয়ে প্রভূত ক্ষতিসাধন করছে।

তিনি আরও বলেন, তেহরান এখন ইউক্রেন-রাশিয়া সংঘাতে সরাসরি জড়িত হয়ে পড়েছে। তারা স্থলভাগে রুশ বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে, পাশাপাশি অস্ত্রও সরবরাহ করে বেসামরিক নাগরিক ও অবকাঠামো ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

‘ইউক্রেনের জনগণের বিরুদ্ধে ইরানের এ অস্ত্রশস্ত্রের ব্যবস্থাকে উন্মোচন, প্রতিরোধ এবং মোকাবিলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব উপায় অবলম্বন করতে চলেছে’ – যোগ করেন কিরবি।

কিরবি বলেন, আমরা রাশিয়া ও ইরান উভয়েরই ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো আরও জোরালোভাবে প্রয়োগ করতে যাচ্ছি।

এদিকে তেহরান মস্কোকে ড্রোন সরবরাহ বা তা উৎক্ষেপণে সহায়তা করার কথা অস্বীকার করেছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেনজুড়ে মারাত্মক ড্রোন হামলা চালালেও ইরানের অস্ত্র ব্যবহার করছে, এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।