মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:৪৯
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

নিখোঁজের ১৭ দিন পর পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  লক্ষ্মীপুরের রায়পুরে পরিত্যক্ত পুকুর থেকে ফিরোজা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭ দিন আগে এই প্রতিবন্ধী বৃদ্ধা তার বাড়ি থেকে নিখোঁজ হন।

শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের ফরাজি বাড়ীর নারায়ন অধিকারীর পরিত্যক্ত পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ফিরোজা বেগম উদমারা গ্রামের (ফরাজি বাড়ি) ২নং ওয়ার্ডের মৃত আবদুল কাদের ফরাজির স্ত্রী।

দক্ষিণ চরআবাবিল ইউপির চেয়ারম্যান নুরে আলম জিকু জানান, সকালে এলাকাবাসী পরিত্যক্ত পুকুরে ওই বৃদ্ধ নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয় থানায় মামলা হয়েছে।