মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০৬
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামে খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামে খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর, ২০২২) সকাল ১০ টায় কুষ্টিয়া জেলার শেখ কামাল স্টেডিয়ামের আধুনিক সুইমিংপুলে খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়।


উক্ত সাঁতার প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম। সাঁতার মূলত কৌশল অবলম্বন করে পানিতে শরীরকে দক্ষভাবে ভাসিয়ে চলাচল করার সক্ষমতা কে সাঁতার বলে। ১৮৯৬ খ্রিস্টাব্দে গ্রীসের এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমসে সাঁতার ছিল একটি অন্যতম ইভেন্ট। সাঁতার প্রতিযোগিতার চারটি ইভেন্ট যথাক্রমে ১) ফ্রিস্টাইল ২) ব্যাকস্ট্রোক ৩) ব্রেস্টস্ট্রোক এবং ৪) বাটারফ্লাই ইভেন্ট সমূহের মধ্যে প্রতিযোগিতায় শুধুমাত্র সাঁতারের ফ্রিস্টাইল ও ব্যাকস্ট্রোক ইভেন্ট দুটি অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জের বিভিন্ন জেলা / ইউনিটের মধ্য হতে বাছাইকৃত ১৬ জন সাতারু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা ২০২২ এর প্রতিযোগী সাতারুদের মধ্য হতে সাঁতার প্রতিযোগিতার প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড এবং সর্বশেষ চূড়ান্তভাবে ফাইনাল রাউন্ডে প্রথম স্থান অর্জন করেন কনস্টেবল/১৫৫৯ মোঃ জুয়েল রানা (যশোর জেলা), দ্বিতীয় স্থান অর্জন করেন কনস্টেবল/১৪৯১ রুহুল আমিন (ঝিনাইদহ জেলা) এবং তৃতীয় স্থান অর্জন করেন এসআই নিরস্ত্র/আশরাফুল ইসলাম (কুষ্টিয়া জেলা)।

খেলার শুরুতে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম একে একে সাঁতারুদের সাথে পরিচিত হন। তিনি বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় ঐতিহ্যগত ভাবে এবং প্রাকৃতিকভাবেই এদেশের বেশিরভাগ মানুষ সাঁতার কাটতে পারে; শুধুমাত্র বয়স ভিত্তিক প্রাইমারি, হাই স্কুল এবং কলেজ লেভেলে নিয়মিত সাতারের ইভেন্ট সমূহ অনুষ্ঠিত হলে বাংলাদেশের সাঁতারুরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক ভালো করতে পারবে। এসময় তিনি জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের এ বিষয়ে আরো বেশি দায়িত্ব নিয়ে নজর দেওয়ার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ (সুপার সার্কেল), অ্যাডভোকেট মোসাদ্দেক আলী মনি, অতিরিক্ত সাধারণ সম্পাদক (জেলা ক্রীড়া সংস্থা), এস এম কাদেরী সবু, নির্বাহী সদস্য (জেলা ক্রীড়া সংস্থা), আনিসুর রহমান আনিস, নির্বাহী সদস্য, (জেলা ক্রীড়া সংস্থা), হাবিবুর রহমান বাপ্পি, নির্বাহী সদস্য (জেলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়া), মোহাম্মদ শহীদুজ্জামান, আরওআই, রিজার্ভ অফিস কুষ্টিয়া, শ্রী রাধেশ চন্দ্র সেন, আর আই পুলিশ লাইন্স কুষ্টিয়া, জেলা পুলিশ কুষ্টিয়ার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ, খুলনা রেঞ্জের বিভিন্ন জেলা / ইউনিট হতে আগত সাঁতারু বৃন্দ এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।