মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:০৬
শিরোনাম :
ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী

রাশিয়ার সঙ্গে কৌশলগত আরও ৪ চুক্তি সই করল ইরান

অনলাইন ডেস্ক  কৌশলগত সহযোগিতায় আরও চার চুক্তি সই করেছে ইরান-রাশিয়া। তেহরানের তেলমন্ত্রী জাওয়াদ ওজি এবং রুশ উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক চুক্তিতে সই করেন।

জ্বালানি ও অর্থনৈতিক খাতে সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে ইরান ও রাশিয়া চারটি নতুন সহযোগিতা চুক্তিতে সই করেছে।

মঙ্গলবার ওই চুক্তির কথা জানিয়েছে ইরানের তেল মন্ত্রণালয়ের বার্তা সংস্থা ‘শানা’।

খবরে বলা হয়েছে, রাশিয়ার রাজধানী মস্কোয় ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওজি এবং রুশ উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক এ চুক্তিতে সই করেছেন। দুই দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এসব চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমানে ইরান-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জাওয়াদ ওজি এবং আলেক্সান্ডার নোভাক। ওই কমিশনের ১৬তম বৈঠকে অংশ নিতে ইরানের তেলমন্ত্রী বর্তমানে মস্কো সফরে রয়েছেন এবং তার এ সফরে দ্বিপক্ষীয় ওই চারটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বার্তা সংস্থা শানায় প্রকাশিত খবরে বলা হয়েছে, মস্কোয় দুই মন্ত্রীর মধ্যে মঙ্গলবারের বৈঠকে আরও তিনটি চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। রাজধানী তেহরানের সঙ্গে ইরানের উত্তরাঞ্চলের রেল সংযোগ স্থাপনের কাজ ত্বরান্বিত করতে একটি প্রকল্পে রুশ ঋণগ্রহণের ব্যাপারে একটি সমঝোতা স্মরকও চূড়ান্ত হয়েছে।

ওজি ও নোভাক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেছেন, এসব চুক্তি প্রমাণ করে ইরান ও রাশিয়া তাদের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।