রবিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:০৮
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার ২ জনসহ গ্রেফতার ১৬

মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধি:সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার ২ জনসহ ১৬ জন আসামীকে গ্রেফতার করেছে।অভিযানের সময় পুলিশ ৩০ পিস ইয়াবা, ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।

বৃহস্পতিবার(০৩ অক্টোবর)সন্ধ্যা থেকে শুক্রবার(০৪ অক্টোবর)সকাল পর্যন্ত আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৩ জন,কলারোয়া থানা থেকে ২ জন,তালা থানা থেকে ১ জন,কালিগঞ্জ থানা থেকে ৩ জন,শ্যামনগর থানা থেকে ৪ জন,আশাশুনি থানা থেকে ২ জন, পাটকেলঘাটা থানা থেকে ১ জনসহ ১৬ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে ৪ টি মামলা হয়েছে।