রবিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৫৮
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ভূরুঙ্গামারীতে ১১০০ পিস ইয়াবাসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক

 

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: ভূরুঙ্গামারীতে ১১০০ পিচ ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শায়লা খাতুন লতা (৩০) ও নাজমা আক্তার স্বর্ণা (২৭)। পুলিশ জানিয়েছে, আটককৃত শায়লা খাতুনের পিতার বাড়ি পাবনা জেলার নদীশুকা গ্রামের সাঁথিয়া উপজেলায়। ভূরুঙ্গামারীর মাদককারবারী বাবলু মন্ডলের সাথে তার বিয়ে হয়। নাজমা আক্তাররের বাড়ি বাগেরহাটের মর্গা গ্রামে।

আজ শনিবার ভোরে ১১০০ পিচ ইয়াবা নিয়ে পাবনার উদ্দেশ্যে রওয়ানা হবার প্রস্তুতির সময় পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে দেওয়ানের খামার গ্রামের স্বামীর বাড়ি থেকে তাদের আটক করে। উল্লেখ্য, এদের বিরুদ্ধে মাদক পাচারের দুটি মামলা বিচারাধীন রয়েছে এবং শায়লার স্বামী বাবলু মন্ডল মাদক মামলায় জেলে রয়েছে।

অপরদিকে শুক্রবার দিবাগত রাতে বাবুর হাট বাজারে ইয়বাসহ মিলন মিয়া (২৯) নামে অপর এক যুবককে আটক করেছে থানা পুলিশ। ওসি ইমতিয়াজ কবির জানান, এব্যাপারে পৃথক দুটি মামলা করা হয়েছে এবং এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।