সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:১৫
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশাল বোর্ডে পাশের হারে শীর্ষে ভোলা, পিছিয়ে পটুয়াখালী

ডেস্করিপোর্ট  এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হারের দিক থেকে সবার শীর্ষে রয়েছে ভোলা জেলা। আর সবার থেকে পিছিয়ে আছে পটুয়াখালী জেলা।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

তিনি জানান, এ বছর গড় পাশের হারে ভোলা জেলার অবস্থান রয়েছে সবার শীর্ষে। এ জেলায় মোট পাশের হার ৯২ দশমিক ৫১। এরপর দ্বিতীয় অবস্থানে থাকা পিরোজপুর জেলার পাশের হার ৯১ দশমিক ৮৩।

তৃতীয় অবস্থানে থাকা বরগুনা জেলার পাশের হার ৯০ দশমিক ৭৩। চতুর্থ অবস্থানে থাকা বরিশাল জেলার পাশের হার ৯০ দশমিক ৫৪। পঞ্চম অবস্থানে থাকা ঝালকাঠি জেলার পাশের হার ৮৬ দশমিক ৯৩ এবং সবার শেষে ষষ্ঠ অবস্থানে থাকা পটুয়াখালী জেলার পাশের হার ৮৪ দশমিক ২৩।

অপরদিকে, এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশের হার সবথেকে বেশি এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৮ হাজার ২২১ জন জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া মানবিক বিভাগ থেকে ১ হাজার ৩২৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫১৯ জন জিপিএ-৫ পেয়েছে।

তবে এ বছর বরিশাল বোর্ডে কোন প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি এমন কোন বিদ্যালয় নেই।