মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩১
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

এমপিওভুক্ত মাদ্রাসায় কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া যথাযথ ব্যবহারের নির্দেশ

ডেস্ক রিপোর্ট ।। দেশের এমপিওভুক্ত সব মাদ্রাসায় কম্পিউটার ডিজিটাল ল্যাব ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ যথাযথ ব্যবহারে নির্দেশনা দিয়েছে সরকার।

রোববার মাদ্রাসা শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব মাদ্রাসা প্রধানদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত যেসব মাদ্রাসায় কম্পিউটার ডিজিটাল ল্যাব ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন করা হয়েছে সেগুলোর বেশিরভাগ অচল/অব্যবহৃত রয়েছে যা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা পরিপন্থি। এতে মাদ্রাসা শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির সুবিধা হতে বঞ্চিত হচ্ছে।

এতে আরও বলা হয়, এমতাবস্থায় আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব স্তরের এমপিওভুক্ত মাদ্রাসায় কম্পিউটার ডিজিটাল ল্যাব ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ব্যবহার উপযোগীকরণের জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, কোনো মাদ্রাসায় কম্পিউটার ডিজিটাল ল্যাব/মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ সচল না থাকলে সংশ্লিষ্ট কর্মচারী/শিক্ষক/প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে এমপিও স্থগিতসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।