বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:২৪
শিরোনাম :
বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

ববি’র জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক হলেন মোহসিনা হোসাইন

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি)জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক হলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহসিনা হোসাইন।

বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক পদে গত সোমবার যোগদান করেছেন তিনি।

গত রবিবার ২১ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।

জানাগেছে, মোহসিনা হোসাইন উচ্চতর গবেষণার জন্য ‘ইউজিসি পিএইচডি ফেলোশিপ ২০১৯’ প্রাপ্ত এ শিক্ষক ও গবেষক এর আগে অর্জন করেন শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা।

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে ২০১১ সালে প্রথম শ্রেণি নিয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন মোহসিনা হোসাইন। ২০১২ সালে স্নাতকোত্তর পর্যায়েও প্রথম শ্রেণি অর্জন করেন। ২০১৪ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি। পালন করেছেন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব।

বাংলা একাডেমি পত্রিকা, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য পত্রিকাসহ দেশের উল্লেখযোগ্য গবেষণা জার্নালে তাঁর অনেক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করা মোহসিনা হোসাইন নিবিষ্ট মনে গবেষণা করেছেন সুন্দরবন অঞ্চলের লোকজ সংস্কৃতি, নিম্নবিত্ত মানুষের জীবন-জীবিকা ও সংশ্লিষ্ট সাহিত্যকর্ম নিয়ে। তাঁর গবেষণার প্রিয় ক্ষেত্র নাট‍্যসাহিত্য, সমাজ-রাজনীতি, ইতিহাস ও সংস্কৃতি অধ্যয়ন।

বিশ্বভ্রমণের স্বপ্ন দেখা এ শিক্ষক ইতোমধ্যে ভ্রমণ করেছেন সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপসহ বিশ্বের অনেক দেশ।শিক্ষকতাকে কেবল পেশা নয়, গ্রহণ করেছেন ব্রত হিসেবে। নিজেকে আত্মনিয়োগ করেছেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিনির্মাণে। ক্লাসে পড়ানোর পাশাপাশি ক্লাসরুমের বাইরে শিক্ষার্থীদের জীবন বদলানোর মাধ্যমে সমাজকে বদলে দিতে উৎসাহিত করেন তিনি।