মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:৫৫
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

জাম্বিয়ায় রাস্তার পাশ থেকে ২৭ মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক  জাম্বিয়ার একটি রাস্তার পাশ থেকে ২৭টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহগুলো ইথিওপিয়া থেকে পাচার করা শরণার্থীদের বলে ধারণা করা হচ্ছে। যারা পরিবহনে পাচারের সময় শ্বাসরোধে মারা গেছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাম্বিয়া পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, রাজধানী লুসাকার উত্তরে একটি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। রোববার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৬টার দিকে কয়েকজন বাসিন্দা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

জাম্বিয়া পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালে জানান, সেখান থেকে অচেতন অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। যিনি নিঃশ্বাস নিতে না পেরে হাঁসফাঁস করছিলেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মানব পাচারের জন্য জাম্বিয়া একটি গুরুত্বপূর্ণ রুট। এই রুটটি সাধারণত হর্ন অফ আফ্রিকার দেশগুলো থেকে দক্ষিণ আফ্রিকায় মানব পাচারের জন্য ব্যবহৃত হয়।

মৃতদেহ থেকে উদ্ধার হওয়া পরিচয় নথি অনুযায়ী, পুলিশ ধারণা করছে নিহতরা ইথিওপিয়ার নাগরিক। পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিক তদন্তে আমরা যা পেয়েছি তাতে মনে হচ্ছে মোট ২৮ জন ছিলেন। তারা সকলেই পুরুষ এবং বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে।

মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এর আগে গত অক্টোবরে প্রতিবেশী মালাউইতে একটি গণকবর থেকে ২৫ ইথিওপিয়ান শরণার্থীর লাশ উদ্ধার করা হয়।

মালাউই পুলিশ জানিয়েছিল, দেশটির সাবেক প্রেসিডেন্ট পিটার মুথারিকার সৎপুত্র ওই ভয়াবহ ঘটনার সঙ্গে জড়িত বলে প্রমাণ পেয়েছেন তারা।