শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৩১
শিরোনাম :
শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ইরানে ৪০০ বিক্ষোভকারীর কারাদণ্ড

অনলাইন ডেস্ক  ইরানের আদালত চলমান হিজাব বিরোধী বিক্ষোভে অংশগ্রহণের জন্য কমপক্ষে ৪০০ জনকে কারাগারে সাজা দিয়েছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানী তেহরানের একটি আদালত এ রায় দেন। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভে অংশ নেওয়ার জন্য ১৬০ জনকে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকিদের দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জরিমানা করা হয়েছে অন্তত ৭০ জনকে।

এর আগে দেশটিতে হিজাব বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় এক সপ্তাহের মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিক্ষোভে অংশ নেওয়ায় মোহসেন শেখারি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। একজন নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত করে আহত করার এবং তেহরানের রাস্তা অবরোধ করে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এছাড়া, সোমবার (১২ ডিসেম্বর) দ্বিতীয় প্রতিবাদকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম মিজান নিউজের বরাত দিয়ে রয়টার্স জানায়, নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে হত্যার দায়ে ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়।