মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫৬
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

অনলাইন ডেস্ক  সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি সামরিকঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। এতে দুই সেনা আহত হয়েছেন।

শুক্রবার এ হামলা হয়। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পর পর তিনটি ড্রোন হামলা হয়। এর মধ্যে দুটি ড্রোন ভূপাতিত করা গেলেও তৃতীয় ড্রোনটি আঘাত হানে ঘাঁটিতে। এতে কয়েকজন আহত হন।

এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওয়াশিংটন। এ ছাড়া এ ধরনের হামলা জোট বাহিনী ও বেসামরিক নাগরিকদের ঝুঁকিতে ফেলে দেওয়াসহ সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে বলেও দাবি তাদের। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

এর আগে গত বছরের নভেম্বরেও সিরিয়ায় মার্কিন সামরিকঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছিল। জঙ্গিগোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধের জন্য সিরিয়ার যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে মার্কিন জোটটি ২০১৬ সালে ঘাঁটি স্থাপন করেছিল।

আইএসের বিরুদ্ধে জোটের অব্যাহত অভিযানের অংশ হিসেবে কুর্দি-নিয়ন্ত্রিত অঞ্চলে ও অন্যান্য ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন। সিরিয়ার প্রেসিডেন্টে বাশার আল আসাদ সরকারের চরম আপত্তি সত্ত্বেও দেশটির উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৯০০ মার্কিন সেনা মোতায়েন রেখেছে পেন্টাগন।