শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৩০
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর বোমা হামলা, নিহত ৯

অনলাইন ডেস্ক  পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বেলুচিস্তানের কন্সটাবুলারির অন্তত ৯ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৩ জন। আজ সোমবার বোলানে এক বোমা হামলা এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর ডনের।

কাছির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ নোতজাই ডনকে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সিবি ও কাছি সীমান্ত সংলগ্ন এলাকার কামব্রি ব্রিজে বিস্ফোরণের ঘটনা ঘটে।

কর্মকর্তাদের তথ্যানুসারে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মঘাতী হামলা। তবে তদন্তের পর হামলার ধরন সম্পর্কে জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয় টিম ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তিনি আরও জানান, ইতোমধ্যে এই অঞ্চল ঘিরে রাখা হয়েছে এবং অভিযান চলছে।