শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:২০
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ২৩ মার্চ থেকে রোজা শুরু

অনলাইন ডেস্ক  সৌদি আরবে আজ মঙ্গলবার চাঁদ দেখা যায়নি বলে দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এর ফলে বুধবার (২২ মার্চ) শাবান মাসের শেষ দিন হবে এবং পরদিন বৃহস্পতিবার থেকে পবিত্র মাস শুরু হবে। খালজি টাইমস ও গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, সৌদি সুপ্রিম কোর্ট খালি চোখে বা বাইনোকুলারের মাধ্যমে চাঁদ দেখার বিষয়ে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছিল।

যদিও চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আবারও বৈঠকে বসবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি।

অপরদিকে, সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামী বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে। আগামী ২২ মার্চ হবে শাবান মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার থেকে শুরু হবে রোজা।