সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আফ্রিকার ২ হাজার কোটি ডলার মওকুফ করলেন পুতিন

অনলাইন ডেস্ক  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকার একাধিক দেশের কাছে পাওনা দুই হাজার কোটি ডলারের বেশি ঋণ মওকুফ করে দিয়েছেন। সেই সঙ্গে আফ্রিকার সঙ্গে রাশিয়ার বাণিজ্য ক্রমাগত বাড়ছে বলেও জানিয়েছেন তিনি।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ‘মাল্টিপোলার বিশ্বে রাশিয়া-আফ্রিকা’ শীর্ষক একটি সম্মেলনে যোগ দিয়ে সোমবার এ ঘোষণা দেন রুশ নেতা।

রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে, পুতিন বলেন, ‘রাশিয়া আফ্রিকান রাষ্ট্রগুলোর ঋণ দুই হাজার কোটি ডলারের বেশি মাফ করে দিয়েছে।’

রুশ নেতা বলেন, রাশিয়া ও আফ্রিকার পারস্পরিক বাণিজ্যের টার্নওভার বছরের পর বছর বৃদ্ধি পাচ্ছে। গত বছরের শেষে তা প্রায় এক হাজার ৮০০ কোটি ডলারে পৌঁছেছে।

সম্মেলনে আফ্রিকার দেশগুলোর সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দিয়ে পুতিন আরও বলেন, আর্থিক বন্দোবস্তে জাতীয় মুদ্রায় আরও জোরালো রূপান্তর এবং নতুন পরিবহন ও লজিস্টিক চেইন প্রতিষ্ঠা কাউন্টার ট্রেড টার্নওভারের বিকাশকে সহজতর করবে।

আফ্রিকা ও রাশিয়ার মধ্যে ২০২২ সালে বাণিজ্য ১৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে জানিয়ে রুশ নেতা বলেন, এটি যথেষ্ট নয়। আমরা জানি, এই বাণিজ্যের পরিমাণ সর্বোচ্চ সীমা থেকে বহুদূরে। ডলার বাদ দিয়ে নিজেদের মুদ্রায় আমদানি রপ্তানি শুরু হলে দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য আরও অনেক বেড়ে যাবে। এ ছাড়া ব্যাপক পরিবহন ও লজিস্টিক চেইন প্রতিষ্ঠা করাও সম্ভব হবে।