রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, সকাল ৯:১৫
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

সৌদিতে নিহত ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক  সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে ওমরাহ যাত্রীদের বাস দুর্ঘটনায় নিহত ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

তারা হলেন—নোয়াখালীর সেনবাগ উপজেলার শহিদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়া ও রাসেল মোল্লা, নোয়াখালীর মোহাম্মদ হেলাল, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ, গাজীপুরের টঙ্গীর মো. ইমাম হোসাইন রনি, চাঁদপুরের রুকু মিয়া, কক্সবাজারের মহেশখালীর সিফাত উল্লাহ, কুমিল্লার দেবিদ্বারের গিয়াস হামিদ, যশোরের কোতোয়ালি থানাধীন এলাকার মোহাম্মদ নাজমুল, যশোরের রনি ও কক্সবাজারের মোহাম্মদ হোসেন।

হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সালাহউদ্দিন, ভোলার বোরহানউদ্দিনের আল আমিন, লক্ষ্মীপুরের রায়পুরের মিনহাজ, চাঁদপুরের কচুয়ার জুয়েল, মাগুরার শালিখার আফ্রিদি মোল্লা, লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের মো. রিয়াজ, মো. সেলিম, কুমিল্লার লাকসামের দেলোয়ার হোসাইন, নোয়াখালীর সেনবাগের মোহাম্মদ শাহাবুদ্দিন, কুমিল্লার মুরাদনগরের ইয়ার হোসাইন, একই এলাকার মো. জাহিদুল ইসলাম, মাগুরার মোহাম্মদপুরের মিজানুর রহমান ও যশোর সদরের মো. মোশাররফ হোসাইন। এ ছাড়া প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে যারা হাসপাতাল ত্যাগ করেছেন, তাদের মধ্যে রয়েছেন আবদুল হাই, রানা, হোসাইন আলী ও কুদ্দুস।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনু বিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন জানান, বাসে মোট ৪৭ ওমরাহ যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৫ জনই বাংলাদেশি।

প্রসঙ্গত, সোমবার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আভা জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ২৩ জন আহত হন। বিকাল ৪টার দিকে আগাবত শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আভা জেলায় বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ওমরাহ যাত্রীদের নিয়ে রুবা আল হিজাজ পরিবহণ কোম্পানির একটি বাস সন্ধ্যায় মক্কার উদ্দেশে যাচ্ছিল।