বুধবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৬
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

অদ্ভুত বুলেটপ্রুফ হেলমেট পরে আদালতে ইমরান খান

অনলাইন ডেস্ক  মঙ্গলবার লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে হাজিরার দিন ছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেতা ইমরান খানের। এদিন নিজের সুরক্ষা নিশ্চিত করার জন্য দেখতে খানিকটা অদ্ভুত বুলেটপ্রুফ হেলমেট পরে আদালতে উপস্থিত হয়েছিলেন তিনি, যা দেখতে অনেকটা বালতির মতো।

নেটিজেনরা এ হেলমেটটির নাম দিয়েছেন ‘বুলেটপ্রুফ বালতি’। হেলমেটটি দেখতেও বালতির মতোই। ইতোমধ্যে এ বালতি সদৃশ্য হেলমেট পরা অবস্থায় ইমরানের আদালতে প্রবেশের দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ইমরান খান লাহোর আদালতের দিকে হেঁটে যাচ্ছেন। তখন তার নিরাপত্তারক্ষীরা কালো রঙের বুলেট-প্রতিরোধী ঢাল দিয়ে ঘিরে রেখেছেন। এ ছাড়া দুজনকে ইমরান খানের হাত ধরে তাকে আদালতের দিকে নিয়ে যেতে দেখা যায়। কারণ ইমরান খানের মাথা কালো বালতির মতো বুলেট প্রতিরোধী হেলমেট দিয়ে ঢেকে রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই হেলমেটটিকে ‘বুলেটপ্রুফ বালতি’ বলে ব্যঙ্গ করেছেন এবং এ ধরনের নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। একজন সামাজিকমাধ্যম ব্যবহারকারী লেখেন— ‘এটি আমার দেখা সবচেয়ে অথর্ব নিরাপত্তাব্যবস্থা।’ অন্য একজন লেখেন— ‘এটি সত্যি হতে পারে না।’

এদিকে আদালতে হাজির হওয়ার পর তিনটি মামলায় ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত। তার জামিনের মেয়াদ শেষ হবে আগামী ১৩ এপ্রিল।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে পাঞ্জাবের ওয়াজিরাবাদে একটি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ইমরান খানকে হত্যাচেষ্টা চালানো হয়েছিল। একজন বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। এর পর দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে।