বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১১:১১
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

নিউ সুপার মার্কেটে আগুন: ঢামেকে ভর্তি ২৪

ডেস্করিপোর্ট  রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় অসুস্থ হয়ে ২৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা নিচ্ছেন। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।

শনিবার (১৫ এপ্রিল) সকালে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের অফিসার ১ জন, ফায়ারফাইটার ১৩ জন, স্বেচ্ছাসেবক ২ জন, আনসার সদস্য ২ জন এবং বিমান বাহিনীর ১ জন সার্জেন্টসহ মোট ২৪ জন আহত হয়ে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢামেকে চিকিৎসাধীন ফায়ার সার্ভিসের সদস্যরা হলেন, রাসেল (২২) শান্ত (২০) তৌফিক (২৩) রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫), শরিফুল (২৪)।

এছাড়া, বিমান বাহিনীর সার্জেন্ট আরাফাত (৩৫), এছাড়া দোকান কর্মী বায়জিদ (২৫), হাসান (২০) ইয়াছিন (২৪), স্বপন (২৩) রিমন (২৮), কামাল হোসেন (৩৩), ফিরোজ আলম (৩০), জিসান (১৮) দোকান মালিক জীবন (৩০), জীবন (২২) স্বেচ্ছাসেবক রিফাত (২৪) ও রিকশা চালক জাকির হোসেন (২৭) আনসার সবুজ (২০) চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, নিউমার্কেট এলাকায় নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় আগুন নেভাতে গিয়ে ২৪ জন এই পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। তাদের ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।