রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, দুপুর ২:৫৬
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

আজ দেশের ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ডেস্করিপোর্ট  দেশে গত ১৪ দিন ধরে টানা তাপপ্রবাহ চলছে। এরই মধ‌্যে তাপপ্রবাহ সারা দেশে ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। গরমের কারণে হাঁসফাঁস করছে দেশের মানুষ।

এর মধ্যেই বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। তবে সীমিত পরিসরে ঝড়বৃষ্টি হলেও আপাতত গরম থেকে মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সোমবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সোমবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা শুষ্ক ও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতে তাপমাত্রা আরো বাড়তে পারে।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে অধিদপ্তর বলছে, আগামী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।