রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, বিকাল ৩:১১
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

ঈদে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল

ডেস্করিপোর্ট  ঈদে পরীক্ষামূলকভাবে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চালানোর অনুমতি মিলেছে। আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুর বাম পাশের সার্ভিস লেন দিয়ে মটরসাইকেল চলবে। তবে সর্বোচ্চ গতিসীমা থাকতে হবে ৬০ কিলোমিটার।

মঙ্গলবার একনেকের সভা শেষে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চলবে। পদ্মা সেতুতে মোটরসাইকেলের গতি হবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার। নিয়ম ভাঙলে জরিমানা করা হবে এবং প্রয়োজনে আবারও বন্ধ করে দেওয়া হবে এ সুবিধা।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে অন্তত ৪৫ হাজার যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ২৭ হাজার।

ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।