শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৫৯
শিরোনাম :
পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ ভাইসহ নিহত ৭

অনলাইন ডেস্ক  সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ ৭ জন নিহত হয়েছেন। এরমধ্যে ৬ জনই সম্পর্কে আপন ভাই।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত রোববার তায়েফ-আল-আবহা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনায় নিহতরা রোববার মদিনা থেকে আল-আবহায় ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনায় অন্য গাড়ির চালকও প্রাণ হারান।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতদের বাবা-মা এবং আরও তিন ভাই বোন। অবস্থা খারাপ হওয়ায় তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।