সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২৩
শিরোনাম :
বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মোঃ মাহমুদুল ইসলাম অপরাধীদের বিরুদ্ধে কঠোর ওসি জহিরুল, অপপ্রচারের প্রতিবাদ সচেতন মহলের! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রুপাতলী হাউজিং এস্টেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পিকে ফাঁসাতে চাপ প্রয়োগের তথ্য ফাঁস করলেন পোর্ট রোডের ব্যবসায়ী! ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ

পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে: বাণিজ্যমন্ত্রী

ডেস্করিপোর্ট  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজের দাম আবারও বেড়ে গেছে বলে জেনেছি। আমি ঢাকায় গিয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বসে এ বিষয় নিয়ে কথা বলবো। দাম স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। দুই-একদিনের মধ্যে সরকার পেঁয়াজ আমদানি করবে।

শনিবার (২০ মে) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

ডলারের দাম বাড়ায় আমদানিপণ্যের দাম কিছুটা বেড়েছে জানিয়ে টিপু মুনশি বলেন, বৈশ্বিক বিবেচনায় নির্ধারিত দাম বাস্তবায়নে চেষ্টা করছে সরকার।

চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রভাব এখনও পড়েনি বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার কাজ করছে।

কাঁচাবাজারের সবকিছু বাণিজ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে না জানিয়ে তিনি বলেন, এর জন্য বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা খারাপ নয় মনে করা হচ্ছে। কাঁচাবাজারের দাম ওঠানামা করে। কখনো শাকসবজির দাম বাড়ে আবার কমে। কাঁচা মরিচের দাম কমেছে অনেক।

টিপু মুনশি আরও বলেন, শুধু পেঁয়াজ এবং চিনি নিয়ে একটু ঝামেলা হচ্ছে। সব বিষয়ে আলোচনা করা হচ্ছে। যাতে দাম স্বাভাবিক থাকে। এটা দ্রুত নিয়ন্ত্রণে আসবে। চিনির দাম বৈশ্বিকভাবে ওঠানামা করায় তার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা।