সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রাজশাহীতে হাত-পা বাঁধা ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  রাজশাহীর পুঠিয়ায় হাত ও পা বাঁধা এক ভ্যানচালককে গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২১ মে) ভোরে উপজেলার ঢাকা ও রাজশাহী মহাসড়কের গাঁওপাড়া বাজারের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ভ্যানচালক কুদ্দুস আলী কালু (৩৫) চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার আব্দুল ওহেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সবজি বিক্রেতা আব্দুল আওয়াল বলেন, তিনি পুঠিয়া রাজবাড়ি বাজারে সবজির ব্যবসা করেন। প্রতিদিন ভোরে বিভিন্ন বাজার থেকে সবজি কিনে আনেন। ভ্যানচালক কালুকে নিয়ে ভোরে নাটোর তেবাড়িয়া হাঁটে যাচ্ছিলেন। পথে গাঁওপাড়া বাজারের কাছে পৌঁছালে তিনজন অপরিচিত লোক তাদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাদের দুজনকে ধারালো অস্ত্র দেখিয়ে সড়কের পাশের একটি ফাঁকা জমিতে নিয়ে যায়।

এরপর কালুর কাছে ভ্যানের চাবি চাইলে তিনি দূরে চাবি ছুড়ে ফেলে দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে কালুর চোখ হাত পা বেঁধে ফেলে। এরপর ছুরি দিয়ে তার গলাকেটে দেয় এবং তার কাছে থাকা সাড়ে চার হাজার টাকা নিয়ে যায়। এ সময় তিনি কান্নাকাটি শুরু করলে তারা হাত-পা বেঁধে রেখে চলে যায়। পরে স্থানীয়রা দেখেকে পেয়ে থানা খবর দেয়।

পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, ঘটনাটি লোমহর্ষক। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধারে সিআইডিকে ডাকা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। অপরদিকে অভিযুক্তদের শনাক্ত করতে সবজি বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।