বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৩৩
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

ভারত-পাকিস্তানে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

অনলাইন ডেস্ক  প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় ধেয়ে আসছে ভারতের গুজরাট ও পাকিস্তানের করাচির দিকে। সমুদ্র উত্তাল। শুরু হয়েছে বৃষ্টি। গুজরাটের কচ্ছ ও পাকিস্তানের সিন্ধু প্রদেশে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বিপর্যয় এখন অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ের হয়ে এগোচ্ছে এবং বৃহস্পতিবার সন্ধ্যায় তা ভারত ও পাকিস্তানের উপকূলে আছড়ে পড়তে পারে।

বৃহস্পতিবার সকালে বিপর্যয় গুজরাট থেকে দুইশ কিলোমিটার দূরে ছিল। স্থানীয় সময় বিকেল চারটে থেকে রাত আটটার মধ্যে ঘূর্ণিঝড় ভারতের সৌরাষ্ট্র ও কচ্ছ এবং পাকিস্তানের মান্ডভি ও করাচির কাছে আছড়ে পড়বে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের গতি হবে ১২০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা।