শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৩৪
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

সৌদি বাদশার অতিথি হয়ে হজ করবেন ৯০ দেশের ১৩০০ জন

ডেস্করিপোর্ট  চলতি বছর হজ পালনের জন্য বিশ্বের ৯০টি দেশ থেকে ১ হাজার ৩০০ ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর নির্দেশ দিয়েছেন পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান। তার অতিথি হয়ে প্রতি বছর বিভিন্ন দেশের মানুষ হজ করে থাকেন। এসব মুসলিমের হজের সমস্ত ব্যয়ভার সৌদি সরকার বহন করে।

দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, কল অ্যান্ড গাইডেন্স মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ আল-শেখ বলেন, ইসলামিক বিশ্বের সঙ্গে সম্পোর্ক উন্নয়নে যে প্রচেষ্টা রাজতন্ত্র করে থাকে, এটি তারই প্রতিফলন। বাদশাহ সালমানের নির্দেশনায় সৌদি আরব ইসলাম ও মুসলমানদের সেবায় যে বার্তা দিচ্ছে, এতে বিশ্বের জনগণের মধ্যে ইসলামী ঐক্যের বন্ধন আরও গভীর হচ্ছে।

সৌদি প্রেস এজেন্সিকে আল-শেখ বলেন, এই অসাধারণ আয়োজন, প্রতি বছর সৌদি সরকারের অর্থায়নে করা হয়। এর মাধ্যমে বিশ্বের হাজার খানেক মুসলিম হজ করার সুযোগ পেয়ে থাকেন। এই সুসংগঠিত ব্যবস্থায় তাদের সর্বোচ্চ সেবা প্রদান করা হয়।

এদিকে চলতি মাসের শুরুতে এক হাজার ফিলিস্তিনি হজযাত্রীর জন্য এ বছরের হজ পালনের ব্যবস্থা করার নির্দেশ দেন বাদশাহ সালমান।

যেসব দেশের মুসলিমরা বাদশার অতিথি হয়ে হজ পালনের সুযোগ পেয়েছেন তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং ধর্মীয় সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে সৌদি সরকার। ভিসা প্রদান, হজ করতে আসা এবং হজ করে নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত পুরো বিষয়টির সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

অপরদিকে, সেনেগাল থেকে সুযোগ পাওয়া হজযাত্রীদের প্রথম দলের মোট ৫৫৪ জন মক্কায় পৌঁছেছেন। সেনেগালের হজ অ্যাফেয়ার্স অফিসের কর্মকর্তারা এই দেওয়া সুযোগ-সুবিধার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।