সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০৯
শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১২

অনলাইন ডেস্ক  পেরুর প্রত্যন্ত একটি অঞ্চলে মঙ্গলবার এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং আরও ১২ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। বাসটি গিরিখাতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ফিৎজকারাল্ড প্রদেশের মেয়র কার্লোস ওয়োলা বেতার কেন্দ্র আরপিপি’কে বলেন, এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত ও ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা এখনো ঘটনাস্থলে কাজ করছি এবং পুলিশ, স্বাস্থ্যকর্মী ও প্রসিকিউটরদের সঙ্গে একত্রে সব ধরনের সহায়তা প্রদান করছি।’

খবরে বলা হয়, মঙ্গলবার বিকেলে আঙ্কাশের আন্দিয়ান অঞ্চলে বাসটি উল্টে গিয়ে প্রায় ১০০ মিটার গভীর একটি গিরিখাতে পড়ে যাওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।বাসটি ইয়াউয়া থেকে রাজধানী লিমার দিকে যাচ্ছিল।

মেয়র বলেন, স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী বাসটি ভয়ঙ্করভাবে রাস্তা থেকে গড়িয়ে পড়ে। এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।