বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:২৮
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

চীনে ভারি বন্যায় মৃত্যু ৫, নিখোঁজ ২

অনলাইন ডেস্ক  চীনের পূর্বাঞ্চলের ভারি বৃষ্টি-বন্যায় নিহত ৫, নিখোঁজ রয়েছে এখনো ২।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বেইজিং ইয়ুথ ডেইলিতে প্রকাশিত ছবিতে দাইউয়ান এলাকার ওই গ্রামের রাস্তায় ঘোলাপানির পাশাপাশি বাড়িঘরে পানি ঢুকতে ও বন্যার পানিতে উল্টে যাওয়া গাড়ি দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তুমুল বৃষ্টির কারণে তীর উপচে ঢুকে পড়া নদীর পানি চীনের পূর্বাঞ্চলীয় শহর হাংঝৌরে অসংখ্য ঘর প্লাবিত করেছে। অনেক লোক ও তাদের জিনিসপত্র ভাসিয়ে নিয়ে গেছে।

চীনে সাধারণত জুলাইয়ের শেষদিকে ভারি বৃষ্টিপাত হয়, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে আঘাত হানা ঝড়গুলো তীব্র হয়ে উঠছে।

টানা বৃষ্টিতে শনিবার চীনের উত্তরপূর্বের কিছু এলাকাও ডুবে গেছে, কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশের শস্যভাণ্ডার খ্যাত অঞ্চলটিতে ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

একাধিক শহর ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি দেখার পর কর্তৃপক্ষ লিয়াওনিং প্রদেশ থেকে প্রায় ৫ হাজার ৬০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। কেবল প্রাদেশিক রাজধানী দালিয়ানের একটি জেলা এক ঘণ্টাতেই ৯৩ মিলিমিটার বৃষ্টি দেখেছে।