শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৩৪
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

চারটি ট্রাকের ওপর প্রস্তুত করা হচ্ছে বিএনপির মঞ্চ

ডেস্করিপোর্ট  রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চারটি ট্রাকের ওপর প্রস্তুত করা হচ্ছে বিএনপির জনসমাবেশের মঞ্চ। সোমবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ তৈরির কাজ করতে দেখা যায়।

দেখা গেছে, জনসমাবেশস্থলে মাইক লাগানো এবং মঞ্চের সামনে নেতাকর্মীদের জন্য চেয়ার ও মাদুর বিছানোর কাজ অনেকটা শেষের পথে। এখন মঞ্চ তৈরির কাজ চলছে। জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইতোমধ্যে সমাবেশস্থলে নেতা-কর্মীরা জড়ো হওয়া শুরু করেছেন।

বিএনপি আয়োজিত জনসমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

জনসমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

ডিএমপি সদর দফতরের যুগ্ম-কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারবে। তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর বা গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নেবে।