সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:১৬
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বিসিসির কাউন্সিলর দুলালের মৃত্যতে পানি সম্পদ প্রতিমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

ডেস্করিপোর্ট  বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান দুলাল মৃধা (৬৩) ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে তিনি মৃত্যু বরন করেন।তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক মেয়েসহ আত্মীয়- স্বজন সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। রবিবার বাদ এশা মরহুমের জানাজা শেষে নগরীর মারকাজ জামে মসজিদ গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সমবেদনা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি, নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য,আনিছুর রহমান দুলাল ২২ নম্বর ওয়ার্ড থেকে ২০২৩ সালের বিসিসি নির্বাচনে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক জীবনে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি, মহানগর আওয়ামী লীগের সদস্য ও বাকসুর সাবেক সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।