শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫২
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

বিশ্বনেতারা শেখ হাসিনাকে সম্মানের চোখে দেখেন: এনামুল হক শামীম

ডেস্করিপোর্ট  পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, জনগণের অধিকার, সাংবিধানিক শাসন ও সুস্থ স্বাভাবিক রাষ্ট্রের প্রাণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অবিস্মরণীয়। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। স্বাধীনতার পর বাংলাদেশে যা কিছু অর্জন জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের হাত ধরেই। তিনি তার মেধা, যোগ্যতা, দক্ষতা, সততা ও অভিজ্ঞতা দিয়ে সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারেন। এ কারণেই বিশ্বনেতারাও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সম্মানের চোখে দেখেন। বিশ্বনেতারা মনে করেন বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছেই নিরাপদ।

সোমবার শরীয়তপুরের নড়িয়া পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্য এনামুল হক শামীম এসব কথা বলেন।

নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরৎ চন্দ্র বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাফর শেখ প্রমুখ।

এ সময় পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এনামুল হক শামীম।