বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:২৯
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

গাজায় ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের ছেলে নিহত

অনলাইন ডেস্ক ।। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং দেশটির বর্তমান (যুদ্ধকালীন) মন্ত্রীসভার সদস্য গাদি আইসেনকোটের ছেলে মেজর গাল আইসেনকোট উত্তর গাজায় নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর বরাতে গতকাল বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

ইসরায়েলি গণমাধ্যম বলছে, উত্তর গাজায় একটি টানেল শ্যাফট বিস্ফোরণে গুরুতর আহত হন গাল আইসেনকোট। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

গাদি আইসেনকোটের ছেলের মৃত্যুর খবরে শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এ ঘটনায় তার ও তার স্ত্রীর ‘হৃদয় ভেঙে গেছে’। গাল আইজেনকোট ‘সত্যিকারের বীর’ ছিল। আমাদের বীরেরা এমনি এমনি মরছে না। বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।