বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:০৪
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

যৌন হেনস্থা করায় যুবককে কুপিয়ে খুন করে আগুন দিলো ৩ কিশোরী

অনলাইন ডেস্ক ।। যৌন হেনস্থার প্রতিশোধ নিতে ২৫ বছর বয়সী এক যুবককে কুপিয়ে খুন করার পর তার দেহে আগুন ধরিয়ে দিয়েছে ৩ কিশোরী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির নিজামুদ্দিন এলাকায়। রোববার দিল্লি পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস এর।

পুলিশ জানায়, নিহত যুবক অভিযুক্তদের মধ্য থেকে একজনকে যৌন নিপীড়ন করতো বলে জানা গেছে। এ কারণে ওই ভুক্তভোগী তার দুই সহযোগীকে (সকলে কিশোরী) নিয়ে যুবককে হত্যার পরিকল্পনা করে।

একজন সিনিয়র পুলিশ অফিসার বলেছেন, ‘২৩ ডিসেম্বর রাতে ঘটনার বিষয়ে একটি তথ্য পাওয়ার পর আমরা ১৬ ও ১৭ বছর বয়সী তিন কিশোরীকে গ্রেপ্তার করেছি। তাদের ধরার জন্য একটি দল নিযুক্ত করা হয়েছিল। অভিযুক্তদের নিজামুদ্দিন বস্তি এলাকা থেকে গ্রেপ্তার করে দলটি।

তারা আজাদ নামে এক ব্যক্তিকে খুন করে লাশ খুসরো পার্কের কাছে রেখে দিয়েছে বলে স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তির পর পুলিশ কিশোরদের সঙ্গে ঘটনাস্থলে যায়। এরপর সেখানে গেলে একটি অর্ধ-দগ্ধ লাশ পাওয়া যায় বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।