রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র-চীন অনানুষ্ঠানিক বৈঠক

অনলাইন ডেস্ক ।। ৫ বছরের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও চীন। গত মার্চে আধা-সরকারি পারমাণবিক অস্ত্র আলোচনা পুনরায় শুরু করে দেশ দুটি। বেইজিংয়ের প্রতিনিধিরা মার্কিন প্রতিনিধিদের জানিয়েছে, তাইওয়ানের বিরুদ্ধে পারমাণবিক হুমকির আশ্রয় নেবে না তারা। আলোচনায় অংশ নেওয়া দুই আমেরিকান প্রতিনিধির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

কথোপকথনের সময় তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রতিনিধিরা। তাদের আশঙ্কা, তাইওয়ানের বিরুদ্ধে সংঘাতে পরাজয়ের মুখোমুখি হলে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বা ব্যবহারের হুমকি দিতে পারে। তখন চীন এমন কিছুই করবে না বলে তাদের আশ্বস্ত করেন চীনা প্রতিনিধিরা।

স্বায়ত্তশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। তবে দেশটির এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তাইওয়ান।

‘ট্র্যাক টু’ নামক এই আলোচনার মার্কিন সংগঠক স্কলার ডেভিড সান্তোরো বলেছেন, ‘মার্কিন পক্ষকে চীন বলেছে, এ বিষয়ে তারা পুরোপুরি নিশ্চিত যে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করেই তাইওয়ানের বিরুদ্ধে প্রচলিত লড়াইয়ে জয়লাভ করবে চীন।’

ট্র্যাক টু আলোচনায় অংশগ্রহণকারীরা সাধারণত সাবেক কর্মকর্তা এবং শিক্ষাবিদ হয়ে থাকেন, যারা সরকারের অবস্থানের ওপর কর্তৃত্ব নিয়ে কথা বলতে পারেন। যদিও তারা সরকারের সঙ্গে সরাসরি জড়িত নন। আর সরকার-থেকে-সরকারে মধ্যকার আলোচনা ‘ট্র্যাক ওয়ান’ নামে পরিচিত।

সাংহাই হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত দুই দিনের আলোচনায় সাবেক কর্মকর্তা ও স্কলারসহ প্রায় অর্ধ ডজন প্রতিনিধি ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করেছিলেন।

বেইজিংও স্কলার এবং বিশ্লেষকদের একটি প্রতিনিধি দল পাঠায়, যার মধ্যে বেশ কয়েকজন সাবকে পিপলস লিবারেশন আর্মি অফিসার ছিলেন।