রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কিমকে শত্রু দেশের যন্ত্রাংশে তৈরি গাড়ি উপহার দিয়েছেন পুতিন

অনলাইন ডেস্ক ।। সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে যে লিমোজিন উপহার দিয়েছেন, সেটির যন্ত্রাংশ কিমের প্রধান শত্রু দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা। লিমোজিনটির জন্য অন্যান্য দেশ থেকেও কিছু যন্ত্রাংশ আমদানি করেছিল মস্কো।

রয়টার্স জানিয়েছে, উত্তর কোরিয়া সফরকালে পুতিন এবং কিম তাদের শক্তিশালী পশ্চিমা বিরোধী জোট প্রদর্শনের জন্য রাশিয়ার তৈরি এই অরাস লিমোজিনে করে পিয়ংইয়ংয়ের চারপাশে ভ্রমণ করেন।

গাড়িটির জন্য প্রায় ১৫.৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের দক্ষিণ কোরিয়ার তৈরি যন্ত্রাংশ আমদানি করেছে মস্কো। এর মধ্যে রয়েছে বডি পার্টস, সেন্সর, প্রোগ্রামেবল কন্ট্রোলার, সুইচ, ওয়েল্ডিং ইকুইপমেন্ট ছাড়াও অন্যান্য যন্ত্রাংশ।

রাশিয়ার অভ্যন্তরীণ দক্ষতার প্রতিফলন ঘটানো এবং প্রযুক্তির ও পণ্যের আমদানি নির্ভরতা হ্রাস করার উদ্দেশ্যে ২০১৮ সালে বিলাসবহুল লিমোজিনটি তৈরি করা হয় বলে জানা গেছে।

কিন্তু কাস্টমস রেকর্ড অনুসারে জানা যায়, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে তৈরি এই লিমুজিনটির বেশিরভাগ যন্ত্রাংশ যন্ত্রাংশ দক্ষিণ কোরিয়ায় তৈরি। ।

পুতিনের আড়ম্বরপূর্ণ সফরের সময় দুই নেতাকে পালাক্রমে সাঁজোয়া লিমোজিনটি চালাতে দেখা গিয়েছিল।

চীন, ভারত, তুরস্ক, ইতালি এবং অন্যান্য ইইউ দেশগুলো থেকেও কিছু যন্ত্রাংশ আমদানি করে মস্কো।