মঙ্গলবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:২০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

৪ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে বখাটের যাবজ্জীবন কারাদণ্ড

ডেক্স রিপোর্ট: ৪ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে মনির মোল্লা নামের এক বখাটের যাবজ্জীবন কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত মনির মোল্লা বরিশালের উজিরপুর উপজেলার গাজীরপাড় এলাকার নুরুল ইসলামের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২ অক্টোবর মনির ২ টাকার প্রলোভন দেখিয়ে তার প্রতিবেশী প্রতিবন্ধী এক শিশুকে (৪) পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মনির পালিয়ে যায়। ঘটনার দিনই শিশুটির মা বাদী হয়ে মনিরকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উজিরপুর থানা পুলিশের এসআই আলমগীর হোসেন ২০১১ সালের ২১ নভেম্বর মনির মোল্লাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। আদালতে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।